Skip to content
September 30, 2026
দেওয়ানগঞ্জ

বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালীতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। সোহেল মিয়া পৌর শহরের চর-ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের জুন মাসে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোহেল মিয়ার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে সোহেল মিয়াকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published.