জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষার্থীদের একাডেমিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যাত্রা শুরু করেছে ‘Dewanganj Academy Care’। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মানসম্মত একাডেমিক প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে।
এখানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির একাডেমিক প্রোগ্রাম, একাদশ ও দ্বাদশ শ্রেণির একাডেমিক প্রোগ্রাম এবং SSC ও HSC পরীক্ষার্থীদের জন্য তিন মাসব্যাপী চূড়ান্ত প্রস্তুতি ব্যাচ চালু করা হয়েছে।
দেওয়ানগঞ্জ বাজারের দেওয়ানগঞ্জ টাওয়ারের ৩য় তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত তত্ত্বাবধান ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভর্তিসহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—০১৭৩৬-৩২৭৩০০, ০১৭৮৮-৮৬৭৩৩৩ ও ০১৮১৪-০৭৬০৪৮ নম্বরে।
ঠিকানা: দেওয়ানগঞ্জ টাওয়ার (৩য় তলা), দেওয়ানগঞ্জ বাজার, জামালপুর।
দেওয়ানগঞ্জে যাত্রা শুরু করল ‘Dewanganj Academy Care’


