Skip to content
September 30, 2026
অন্যান্য

মানববন্ধনে ওঠা অভিযোগের প্রতিবাদ মুছলিম উদ্দিনের

মানববন্ধনে ওঠা অভিযোগের প্রতিবাদ মুছলিম উদ্দিনের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চরমাগুরী হাট সরকার বাজার এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কয়েকজন ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে মুছলিম উদ্দিনের বিরুদ্ধে টাকা নেওয়া, প্রতিশ্রুতিমত কাজ না দেওয়া এবং বিদেশে গিয়ে ভুক্তভোগীদের সমস্যায় পড়ার অভিযোগ করা হয়।
তবে মানববন্ধনে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন মুছলিম উদ্দিন। তিনি মানববন্ধনকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
মুছলিম উদ্দিন বলেন, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। বৈধ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই তিনি বিদেশে কর্মী পাঠানোর কাজ করেছেন। তার মাধ্যমে যারা বিদেশে গেছেন, তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করেই পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।
মানববন্ধনে সৌদি আরব থেকে ফেরত আসা কয়েকজনের অভিযোগের বিষয়ে মুছলিম উদ্দিন বলেন, বিদেশে যাওয়ার পর কারও কর্মস্থল বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকলে সেটি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সমাধানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি তার।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হচ্ছে। একটি পক্ষ ব্যক্তিগত ও জমি-সংক্রান্ত বিরোধের বিষয়কে সামনে রেখে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।”
মুছলিম উদ্দিনের দাবি, মানববন্ধনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর প্রকৃত সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধানের জন্য সাংবাদিক, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানান। তদন্তে যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগগুলো সত্য না হলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান ।


Leave a Comment

Your email address will not be published.