Skip to content
November 15, 2026
অন্যান্য

মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ দেন।
এর আগে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার পৌর শহরের গোহাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় আবু চন্দ্র দাসকে আটক করা হয়। এছাড়া ডালবাড়ি এলাকায় নিজ বাড়িতে বসে মাদক সেবনের সময় হাবিল, ফয়সাল ও ফুল মাহমুদকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর চারজনই মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ পৌর শহরের মাঝিপাড়া এলাকার সূর্যকান্ত দাসের ছেলে আবু চন্দ্র দাস (৩০), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে ফয়সাল (৩৫), কালিকাপুর এলাকার মিনা আলীর ছেলে ফুল মাহমুদ (২৪) এবং ডালবাড়ি এলাকার মৃত সোলাইমান হকের ছেলে হাবিল (৪৫)।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, আটক চার যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করায় তাদের এ সাজা দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published.