Skip to content
September 30, 2026
দেওয়ানগঞ্জ

জিল বাংলা সুগার মিলে সিডিএ বদলি নিয়ে চাষিদের আন্দোলন

জিল বাংলা সুগার মিলে সিডিএ বদলি নিয়ে চাষিদের আন্দোলন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের সিডিএ মো. আরিফুজ্জামানের বদলি নিয়ে চাষিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাকে পূর্বের কর্মস্থল ইউনিট নং-১১, মিলগেট সাবজোনে রাখার দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয়ে গিয়ে আন্দোলন করেন চাষিরা।

সিডিএ মো. আরিফুজ্জামান ইউনিট নং-১১, মিলগেট সাবজোনে কর্মরত আছেন,সম্প্রতি তাকে বদলি করে বাহাদুরাবাদ-বি সাবজোনের ইউনিট নং-১৫/ক-তে পদায়ন করা হয়। এ বদলির প্রতিবাদে মিলগেট এলাকার চাষিরা আন্দোলনে নামেন।

আখচাষি আলম,তারামিয়া,মিজান,হেলাল,রতনসহ সকলেই বলেন, আরিফুজ্জামান দীর্ঘদিন ধরে মিলগেট সাবজোনে দায়িত্ব পালন করায় স্থানীয় আখচাষিদের সঙ্গে তার কাজের সমন্বয় রয়েছে। তাই তাকে অন্যত্র বদলি না করে পূর্বের কর্মস্থলে রাখার দাবি জানান।

চাষিদের আন্দোলনের পর জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম আরিফুজ্জামানকে পূর্বের কর্মস্থল ইউনিট নং-১১, মিলগেট সাবজোনেই রাখার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম বলেন,সে যেহেতু দীর্ঘদিন ধরে মিলগেট সাবজোনের ১১ নং ইউনিটে রয়েছেন। আখচাষিদের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে, চাষিরা যেহেতু তাকে এই ইউনিটেই চাচ্ছে সে পূর্বের কর্মস্থলেই কাজ করবেন।

Leave a Comment

Your email address will not be published.