Skip to content
September 30, 2026
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

দেওয়ানগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে দেওয়ানগঞ্জ পৌরশহরের দেওয়ানগঞ্জ চত্বরে এ আয়োজন করা হয়। একে এম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান নিশাতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
দেওয়ান নিশাত জানান, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবং দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন আনোয়ার সজিবের অনুমতিক্রমে তিনি এ আয়োজন করেছেন।
দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দেওয়ান নিশাত বলেন, ভবিষ্যতে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিতে দায়িত্ব পেলে ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published.