Skip to content
September 30, 2026
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. রিপন (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুককারচর এলাকার দুয়াত উল্লাহ মন্ডলের ছেলে ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), পূর্ব মিয়াপাড়া এলাকার মিতালী বাজারের বুরহান উদ্দিনের ছেলে বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজার এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে আল রাব্বি (২৩)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও জব্দ করা মাদকদ্রব্যের ভিত্তিতে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আটকের সময় রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published.