Skip to content
September 30, 2026
জাতীয়

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ১০৮৭ নম্বর মেইন পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মদের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published.